নিমকো দেয় সৃজনশীল পেশার প্রশিক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে গণমাধ্যমে কাজের সুযোগ বাড়ছেই। ইলেকট্রনিক মাধ্যমে কাজ করতে হলে তাত্ত্বিক ও কারিগরি দুই বিষয়েই থাকতে হবে দক্ষতা। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াতে হবে নিজের দক্ষতাও। আর এ জন্য অভিজ্ঞতার পাশাপাশি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। তথ্য মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট (এনআইএমসি) প্রতি বছর গণমাধ্যমের উপযোগী নানা বিষয়ে প্রশিক্ষণ পরিচালনা করে আসছে। এই পেশায় কর্মরত ও আগ্রহী প্রার্থীরা প্রশিক্ষণের মাধ্যমে সহজেই বাড়াতে পারেন নিজের দক্ষতা।ইনস্টিটিউটের কার্যক্রম: ১৯৮০ সাল থেকে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট—নিমকো (সাবেক জাতীয় সম্প্রচার একাডেমি) কার্যক্রম পরিচালনা করে আসছে। বাংলাদেশের ইলেকট্রনিক ও চলচ্চিত্র মাধ্যমের উন্নয়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া, গণমাধ্যম পেশায় নিয়োজিত অনুষ্ঠান শাখা, প্রকৌশল শাখা, গণযোগাযোগ ও সাংবাদিক কর্মীদের প্রশিক্ষণের মাধ্যমে বেতার এবং টেলিভিশন সম্প্রচারের মান উন্নয়ন করাই মূল কার্যক্রম। নিমকোতে প্রতি বছর গণমাধ্যম বিষয়ে বিভিন্ন ধরনের ২৪টি পাঠ্যধারা এবং ১৫-২০টি কর্মশালা ও সেমিনার হয়ে থাকে। জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মো. মকবুল আহমেদ বলেন, বাংলাদেশ বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও প্রকাশনা, তথ্য, এবং গণযোগাযোগ অধিদপ্তরে কর্মরত সম্প্রচার ও যোগাযোগ কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে উন্নয়ন ও দক্ষতা বাড়ানোই এর প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। এ ছাড়া বেসরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীরা, আগ্রহী প্রার্থী, যাঁরা ইলেকট্রনিক ও গণমাধ্যমের সঙ্গে যুক্ত বা হতে চান, তাঁদের জন্যও রয়েছে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের সুযোগ। প্রশিক্ষণ ছাড়া কোনোভাবেই দক্ষতা অর্জন সম্ভব নয়। বিশেষ করে গণমাধ্যমের পেশায় প্রশিক্ষণের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তাই একাডেমিক পড়াশোনার সঙ্গে পেশাগতভাবে দক্ষ, কর্মঠ, অভিজ্ঞ ও বাস্তব উপযোগী করে গড়ে তোলা এবং কর্মক্ষেত্রে পদোন্নতি পেতে প্রশিক্ষণের বিকল্প নেই বলে তিনি জানালেন।প্রশিক্ষণের বিষয়গুলো: নিমকোর উপপরিচালক মো. জাহিদ রিপন বলেন, বিষয়গুলোকে তিনটি স্তরে ভাগ করে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণের মেয়াদ দুই দিন থেকে ১২০ দিন পর্যন্ত হয়ে থাকে। অনুষ্ঠান ও প্রকৌশল শাখায় প্রশিক্ষণ দেওয়া হয়। অনুষ্ঠান শাখায় আছে—বেতার ও টেলিভিশন সংবাদ, ফিচার, প্রতিবেদন লিখন কৌশল কোর্স; টিভি বাংলা সংবাদ উপস্থাপনা কৌশল কোর্স; বেতার অনুষ্ঠান প্রযোজনা কৌশল কোর্স; টিভি অনুষ্ঠান প্রযোজনা কৌশল কোর্স; বাংলা ভাষা: বানান ও উচ্চারণ রীতি কোর্স; কমিউনিকেশন ইংলিশ কোর্স* বিসিএস (তথ্য) ক্যাডারের নবাগত কর্মকর্তাদের পেশাগত প্রবেশক প্রশিক্ষণ কোর্সবেতার ও টিভি অনুষ্ঠান উপস্থাপনা কৌশল কোর্স; টিভি নিউজ রিপোর্টিং কোর্স ইত্যাদি।জনসংযোগ বিষয়ে আছে—প্রক্রিয়া-পদ্ধতি-কৌশল কোর্স; তথ্য অধিকার ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা বিষয় কোর্সপ্রকৌশল শাখার কোর্সগুলো হলো—টিভি ক্যামেরা ব্যবহার ও আলোকসম্পাত কোর্স; টেলিভিশন প্রকৌশল (স্তর-১) কোর্স; ডিজিটাল ফটোগ্রাফি কোর্স; ডিজিটাল অডিও রেকর্ডিং, এডিটিং অ্যান্ড ইন্টারনেট ব্রডকাস্টিং কোর্স; কম্পিউটার গ্রাফিক্স অ্যান্ড থ্রি-ডি অ্যানিমেশন কোর্স; স্যাটেলাইট ব্রডকাস্টিং কোর্স; * বিসিএস (তথ্য) প্রকৌশল প্রবেশক কোর্স প্রশিক্ষণ (নন-ক্যাডার প্রকৌশল) কোর্স;নন-লিনিয়ার ভিডিও এডিটিং কোর্স; চলচ্চিত্র নির্মাণ কৌশল ও টিভি সেট ডিজাইন।এ ছাড়া ব্যবস্থাপনা, শিশু ও নারী উন্নয়ন আওতায় শিশু উন্নয়ন অনুষ্ঠান নির্মাণ, স্ক্রিপ্ট লেখার প্রশিক্ষণ, পরিকল্পনা কর্মশালা, নারী শিক্ষা প্রশিক্ষণসহ বিভিন্ন বিষয়ে কর্মশালা এবং সেমিনারের আয়োজন করা হয়। ভর্তির যোগ্যতা: তথ্য মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা হতে হবে এবং বেসরকারি গণমাধ্যম ও আগ্রহী প্রার্থীদের জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রিধারী হতে হবে। এখানে বিনা খরচে সরকারি কর্মকর্তাদের কোর্স করার সুযোগ রয়েছে। অন্য প্রার্থীদের জন্য কোর্স অনুসারে দুই হাজার থেকে ছয় হাজার টাকা পর্যন্ত দিতে হয়। কোর্সশুরুর আগে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে ভর্তিকরা হয়। বিস্তারিত যোগাযোগ: জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ১২৫/এ, এ ডব্লিউ চৌধুরী রোড, দারুস সালাম, ঢাকা-১২১৬ ফোন: ৯০০৭৪১০-৪, ফ্যাক্স: ৯০০৫৫৮০ই-মেইল: [email protected], ওয়েবসাইট: www.nimc.gov.bd