নিমতলীতে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে অগ্নিদগ্ধ হওয়া সখিনা বেগম (৪২) আজ সোমবার মারা গেছেন। আজ বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে তাঁর মৃত্যু হয়। এ নিয়ে ওই অগ্নিকাণ্ডের ঘটনায় ১১৯ জনের মৃত্যু হলো।ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের প্রধান অধ্যাপক মো. শহিদুল বারী জানান, অগ্নিদগ্ধদের ২৫ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে এবং ১২ জন সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিত্সাধীন। তাদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সাত রোগী এবং সিএমএইচের দুজনের অবস্থা সংকটাপন্ন।