নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০১০ সালের ৩ জুন পুরান ঢাকার নবাব কাটরার নিমতলীতে ঘটে স্মরণকালের ভয়াবহ অগ্নিকাণ্ড। এতে ১১৯ জন মানুষ মারা যায়। অগ্নিদগ্ধ হয় শতাধিক। প্রাথমিকভাবে মনে করা হয়, একটি বিয়ের অনুষ্ঠানের রান্নার আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। পরে তদন্ত শেষে জানা যায়, রাসায়নিক দাহ্যপদার্থ থেকে আগুনের ভয়াবহতা বেড়ে যায়। ভয়াবহ আগুন কেড়ে নিয়েছে কারও কারও পুরো পরিবার। মা, স্ত্রী ও সন্তান হারিয়ে আজও অনেকে নির্বাক।