নিমতলীর আগুনে আহতদের পাশে রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান নিমতলীতে অগ্নিকাণ্ডে আহত ব্যক্তিদের দেখতে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট পরিদর্শন করেন। রাষ্ট্রপতি আজ বিকেল পাঁচটার দিকে বার্ন ইউনিট পরিদর্শন করেন এবং অগ্নিদগ্ধ হয়ে আহতদের অবস্থা সম্পর্কে জানেন এবং চিকিত্সার খোঁজখবর নেন। তিনি বার্ন ইউনিটে কিছু সময় অবস্থান করেন এবং আহতদের পর্যাপ্ত চিকিত্সা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট চিকিত্সকদের প্রতি নির্দেশ দেন।বার্ন ইউনিট থেকে বেরিয়ে রাষ্ট্রপতি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘অগ্নিকাণ্ডে হতাহতদের পরিবার ও ঘনিষ্ঠজনদের সমবেদনা জানানোর ভাষা আমি হারিয়ে ফেলেছি।’জিল্লুর রহমান বলেন, ‘নিমতলীর ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুল প্রাণহানিতে পুরো জাতির সঙ্গে আমিও গভীরভাবে শোকাহত।’ তিনি নিহত ব্যক্তিদের রুহের মাগফিরাত ও আহতদের রোগমুক্তি কামনা করেন। তিনি উদ্ধার অভিযান ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মানুষদের সহযোগিতায় এগিয়ে আসা সরকারি ও বেসরকারি সংস্থা ও ব্যক্তিদের ধন্যবাদ জানান।স্বাস্থ্যমন্ত্রী এ এফ এম রুহুল হক, প্রধানমন্ত্রীর স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক ও স্থানীয় সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন। ইউএনবি।