নিমতলীর ঘটনায় মরিয়ার্টির শোক প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার নিমতলীতে গতকাল রাতের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি।এক শোক বার্তায় মরিয়ার্টি বলেন, ‘যুক্তরাষ্ট্র ও বাংলাদেশে মার্কিন দূতাবাসের পক্ষ থেকে আমি পুরান ঢাকার মর্মান্তিক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’