নিম্ন আদালতে জামিননামা জমা দিলেন মওদুদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আয়কর ফাঁকির মামলায় উচ্চ আদালত থেকে পাওয়া জামিননামা নিম্ন আদালতে জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। আজ বৃহস্পতিবার বেলা সোয়া একটার দিকে তিনি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ জহুরুল হকের আদালতে উপস্থিত হয়ে জামিননামা জমা দেন।গত সোমবার তিনি এ মামলায় হাইকোর্ট থেকে দুই মাসের আগাম জামিন পান। গত রোববার মওদুদ আহমদের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ-কর কমিশনার শাহ মোহাম্মদ ইত্তেদা হাসান ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে মামলাটি করেন।মামলার আরজিতে বলা হয়, মওদুদ ১৯৯৬ থেকে ২০০৭ সাল পর্যন্ত মোট ২৭ কোটি ৬৮ লাখ ৮২ হাজার ৭৮ টাকার আয় গোপন করেন। এর ওপর প্রযোজ্য ছয় কোটি ৮৫ লাখ ৬০ হাজার ৮৪৫ টাকা তিনি আয়কর ফাঁকি দিয়েছেন।