নিম্ন আদালতের বিচারকদের নতুন বেতনকাঠামো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তাদের জন্য নতুন বেতনকাঠামো নির্ধারণ করেছে সরকার। এই কাঠামোতে সর্বোচ্চ ৪০ হাজার টাকা বেতন নির্ধারণ করা হয়েছে। অর্থ মন্ত্রণালয় গতকাল রোববার এ বিষয়ে একটি আদেশ জারি করেছে।ওই আদেশ অনুযায়ী, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের আওতাধীন নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তাদের এই বেতনকাঠামো ২০০৯ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। সরকার ২০০৯ সালের ১ জুলাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যে বেতনকাঠামো ঘোষণা করেছিল, তা সংশোধন করেই এই বেতনকাঠামো নির্ধারণ করা হয়।নিম্ন আদালতের বিচারকদের বেতনভাতা বৃদ্ধির বিষয়ে আদালতের নির্দেশনা বাস্তবায়নে বেশ কয়েক দফা সময় নিয়েছে সরকার। আজ সোমবার বিষয়টি আপিল বিভাগের কার্যতালিকার শীর্ষে রয়েছে।মোট ছয়টি ধাপে নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তাদের নতুন বেতনকাঠামো পুনর্নির্ধারণ করা হয়। এতে সর্বোচ্চ ধাপে বেতন ৩৫ হাজার ৬০০ টাকা (স্কেল) থেকে বেড়ে হয়েছে ৩৯ হাজার ৬০০ টাকা। দ্বিতীয় ধাপে ৩৩ হাজার ৭৫০ টাকা থেকে বেড়ে ৩৭ হাজার ৭৫০ টাকা, তৃতীয় ধাপে ৩১ হাজার ২৫০ টাকা থেকে বেড়ে ৩৭ হাজার টাকা, চতুর্থ ধাপে ২৯ হাজার ৭০০ টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ২০০ টাকা এবং পঞ্চম ধাপে ২৬ হাজার ২০০ টাকা থেকে বেড়ে ২৯ হাজার ২০০ টাকা হয়েছে।আদেশে বলা হয়েছে, জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তারা পাঁচ বছর চাকরি পূর্ণ হলে জ্যেষ্ঠ জজ বা সমপর্যায়ে ৪০ হাজার টাকা (নির্ধারিত) কাঠামোতে বেতন পাবেন।আদেশ অনুযায়ী, ২০১৩ সালের ৮ মের আগ পর্যন্ত বকেয়া টাকা ‘এরিয়ার’ হিসেবে পাবেন নিম্ন আদালতের বিচারক ও কর্মকর্তারা। তবে বেতন বাদে অন্যান্য সুযোগ-সুবিধা এ ক্ষেত্রে প্রযোজ্য হবে না।নির্ধারিত কাঠামোর বাইরে সব পর্যায়ের কর্মকর্তাদের প্রতিবছর পোশাক ভাতা বাবদ পাঁচ হাজার টাকা এবং আপ্যায়ন ভাতা বাবদ আট হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া সবাই মাসে এক হাজার ২০০ টাকা করে চিকিৎসা ভাতা পাবেন।