নিম্নচাপ কেটে যাওয়ার পরও তিন নম্বর সংকেত বহাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নচাপ কেটে যাওয়ার পর উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে বাংলাদেশের সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। ফলে চট্টগ্রাম, মংলা সমুদ্রবন্দর ও কক্সবাজারকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আবহাওয়া অফিস উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।পতেঙ্গা আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, আজ শনিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন এবং কোথাও কোথাও অস্থায়ীভাবে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।