নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগে ৬২ প্রতিষ্ঠান সাময়িক বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিম্নমানের ওষুধ তৈরির অভিযোগে ৬২টি ওষুধ কোম্পানি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এসব প্রতিষ্ঠানকে কারণ দর্শাতে বলা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শেখ ফজলুল করিম সেলিম আজ বৃহস্পতিবার এ তথ্য জানান।জাতীয় সংসদে কমিটির সভাপতির কক্ষে সংবাদ ব্রিফিংয়ে শেখ ফজলুল করিম সেলিম বলেন, বিশ্বস্বাস্থ্য সংস্থার মান অনুযায়ী ওষুধ উত্পাদন করবে—এ প্রতিষ্ঠানগুলো যদি এমন অঙ্গীকারনামা দেয়, তাহলে তারা উত্পাদনে ফিরতে পারবে, অন্যথায় তাদের লাইসেন্স বাতিল করা হবে।