প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আল আমীনের নেতৃত্বে একটি ভ্রাম্যমাণ আদালত আজ বৃহস্পতিবার যাত্রাবাড়ী থানার দনিয়া রোডে নিম্নমানের বৈদ্যুতিক তার তৈরির একটি কারখানায় অভিযান চালান।ঝুঁকিপূর্ণ পরিবেশ ও বিএসটিআইয়ের অনুমতিহীন ‘খান’ নামক বৈদ্যুতিক তার তৈরি ও বাজারজাত করার অভিযোগে কারখানার মালিক সবুর হোসেন খানকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ডের আদেশ দেন আদালত। আজ বেলা ১১টায় আদালত অভিযান শুরু করেন ও সবুরের বিরুদ্ধে রায় দেন দুপুর সাড়ে ১২টায়। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করছেন র্যাব-২-এর সহকারী পরিচালক আজিজুর রহমানের নেতৃত্বে একটি দল ও বিএসটিআইয়ের দুজন কর্মকর্তা।