নিরপরাধ ব্যক্তিকে হয়রানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোনো ধরনের অপরাধ না করেও গুলশানে রামকৃষ্ণ দাস (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ—এ বিষয়ে অভিযোগ করেছে রামকৃষ্ণ দাসের পরিবার ও আত্মীয়স্বজন। এ বিষয়ে তাঁরা জাতীয় মানবাধিকার কমিশনের কাছেও লিখিত অভিযোগ জানিয়েছেন।গত ৮ মার্চ মহাখালীর মো. আমিরুজ্জামান নামে একজন ব্যবসায়ী গুলশান থানায় এজাহার দায়ের করেন। এজাহারে তিনি ব্যবসায়িক কাজে চুক্তিপত্র সম্পাদনের পর প্রতারণামূলক টাকা আত্মসাৎ করে আত্মগোপন করার জন্য অন্য আসামিদের সঙ্গে রামকৃষ্ণ দাসকেও দণ্ডবিধির ৪২০/৪০৬ ধারায় আসামি করে মামলা দায়ের করেন। পরে এ মামলার সঙ্গে তাঁর কোনো যোগসূত্র খুঁজে না পাওয়ায় তাঁকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরবর্তী সময়ে সম্পূর্ণ পৃথক একটি খুনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। গুলশানে বসবাসরত শবনম কবির (৩৫) তাঁর স্বামী গোলাম রব্বানী রোমানকে (৩৫) পরিকল্পিতভাবে হত্যা করার অপরাধে গত ৪ এপ্রিল দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় গুলশান থানায় অজ্ঞাতনামা কয়েক ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার আসামি অজ্ঞাতনামা হলেও রামকৃষ্ণ দাসকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করেছে ডিবি বলে তার পরিবারের অভিযোগ।ডিবির তদন্ত কর্মকর্তা জিয়াউর রহমানের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ‘এটি একটি গুরুত্বপূর্ণ মামলা। এ সম্পর্কে এখন কিছু বলা যাবে না। যদি প্রমাণিত হয় রামকৃষ্ণ দাস নির্দোষ, তাহলে তাঁর বিরুদ্ধে ফাইনাল রিপোর্ট দেওয়া হবে। তবে বিষয়টি এখনো তদন্তাধীন।’