নিরব ও অহনাকে নিয়ে ‘পদ্মাপাড়ের পার্বতী’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মা নদী নিয়ে কতই না গল্প আছে। পদ্মাপাড়ের পার্বতী নামের একটি উপন্যাস লিখেছিলেন রফিক শিকদার। এবার সেই উপন্যাস নিয়ে চলচ্চিত্র তৈরি করছেন তিনি। ছবিতে অভিনয় করবেন নিরব ও অহনা। এরই মধ্যে এ দুজন শিল্পীর সঙ্গে নির্মাতাদের চুক্তি হয়েছে। ছবিটির শুটিং শুরু হবে ১৫ ডিসেম্বর। নিরব বলেন, ‘ছবির অর্ধেক অংশের শুটিং হবে রাজশাহীর পদ্মার পাড়ে। তারপর আমরা কক্সবাজারে শুটিং করব।’ জানা গেছে, পদ্মাপাড়ে এক পার্বতীর জীবনসংগ্রাম নিয়ে ছবির গল্প। এ ছবির মধ্য দিয়ে নিরব ও অহনা প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন।