নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে সিলেটের বালাগঞ্জে স্থানীয় বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকেরা আজ সোমবার ঢাকা-সিলেট মহাসড়ক ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এতে মহাসড়কের দুই পাশে প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে শত শত যানবাহন আটকা পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে, ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে এবং নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে ওই এলাকার বিদ্যুৎ গ্রাহকেরা বিকেল পাঁচটায় তাজপুর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে।সিলেটের বালাগঞ্জ, বিশ্বনাথ ও ওসমানী নগর থানার প্রায় ৪০ হাজার গ্রাহক গত তিন দিনে চরম বিদ্যুৎ-সংকটের শিকার হওয়ার পর বিক্ষুব্ধ হয়ে মহাসড়ক অবরোধ করে।পরে র‌্যাব ও পুলিশের আশ্বাসের পরিপ্রক্ষিতে তারা অবরোধ তুলে নেয়।