নিরাপত্তা ও অধিকার দাবি লোকমানের স্ত্রীর
সন্তানের প্রাপ্য অধিকার ও জীবনের নিরাপত্তা দাবি করেছেন দুর্বৃত্তের হামলায় নিহত নরসিংদীর সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা লোকমান হোসেনের স্ত্রী তাজমহল বেগম তাজরিন।আজ মঙ্গলবার দুপুরে ঢাকার সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তাজরিন এ দাবি করেন।লিখিত বক্তব্য পড়ার সময় কান্নায় ভেঙে পড়েন তাজরিন। তিনি বলেন, È১ নভেম্বর লোকমান হত্যাকাণ্ডের এক বছর হতে চলল। কিন্তু আমাকে ও আমার সন্তানকে লোকমানের কবরের কাছে যেতে দিচ্ছেন না দেবর-ননদেরা।' তিনি দাবি করেন, তিনি (তাজরিন) সেখানে গেলে মামলা ভিন্ন দিকে যাবে ও তদন্ত বাধাগ্রস্ত হবে∏এমন কথা বলে তঁাকে লোকমানের কবর জিয়ারত করতে দেওয়া হয়নি। তঁাকে ও তঁার সন্তান শাহহামকে সবকিছু থেকে বঞ্চিত করার লক্ষ্যে পরিবারের সদস্যরা এ চাল চালছে বলে তাজরিন অভিযোগ করেন।তাজরিন বলেন, ১৯৯৫ সালে লোকমান হোসেনের সঙ্গে তঁার বিয়ে হয়। লোকমান সম্পর্কে তঁার মামাতো ভাই ছিলেন। তঁাদের বিয়ে মেনে না নেওয়ায় লোকমান হোসেন তঁাকে নিয়ে ঢাকার দক্ষিণখানে ভাড়া বাসায় থাকতেন। লোকমানের মৃতু্যর আগ পর্যন্ত তঁাদের বড় ছেলে শাহহাম কার্জন ক্যামব্রিয়ান স্কুলে পড়ত। কিন্তু লোকমানের মৃতু্যর পর পরিবার শাহহামের পড়াশোনার কোনো খরচ দেয়নি। তাই তাকে সাধারণ মানের একটি স্কুলে ভর্তি করা হয়েছে।নিহত লোকমানের স্ত্রী তাজরিনের দাবি, স্বামীর কবর জিয়ারত করতে নরসিংদী না যেতে হুমকি দিয়েছেন লোকমানের ছোট ভাই বর্তমান পেৌর মেয়র কামরুজ্জামান। তঁাদের সন্তান শাহহাম নরসিংদীতে এলে খুন করা হবে বলেও তিনি হুমকি দেন। এ ব্যাপারে ঢাকার দক্ষিণখান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তিনি দাবি করেন, অজ্ঞাত ফোন আসে এবং তঁার বাসার সামনে অপরিচিত লোকজন ঘোরাঘুরি করে।সংবাদ সম্মেলনে তাজরিন স্বামীর প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত করতে যাওয়ার ঘোষণা দেন। তিনি পৈতৃক সম্পত্তিতে তঁার সন্তান শাহহামের ন্যায্য অংশ দাবি করেছেন। এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে তঁার কার্যালয়ে আবেদন জমা দিয়েছেন বলে জানান। সংবাদ সম্মেলনে লোকমান-তাজরিন দম্পতির সন্তান শাহহাম হোসেন ও তাজরিনের বড় ভাই আবদুল মান্নান উপস্থিত ছিলেন।