নিরাপত্তা পরিষদে ভেটোর আদ্যোপান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশ ১৯৪৬ সাল থেকে এ পর্যন্ত মোট ২৬৩ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে এ খবর প্রকাশিত হয়েছে।জাতিসংঘের সনদে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাবনা পাস হওয়ার জন্য স্থায়ী পাঁচটি সদস্যসহ মোট নয়টি সদস্য দেশের সম্মতি ভোট দরকার। পরিষদের ১৫ সদস্যের মধ্যে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন ও রাশিয়া স্থায়ী সদস্য। কোনো প্রস্তাবনার ওপর এই পাঁচটি স্থায়ী সদস্যই কেবল ‘না’ ভোট বা ভেটো প্রয়োগ করতে পারে। স্থায়ী সদস্যের মধ্যে কেউ ভোট দিলে প্রস্তাবনা বাতিল বলে গণ্য হয়। নিরাপত্তা পরিষদে এ পর্যন্ত ভেটো ক্ষমতার প্রয়োগকারী দেশগুলোর মধ্যে কেবল রাশিয়াই ভেটো দিয়েছে সর্বাধিক ১২৭ বার। এর মধ্যে পুরো প্রস্তাবনার বিরুদ্ধে ৯৩টি এবং প্রস্তাবনার অংশ বিশেষের বিরুদ্ধে ২৯টি ভেটো দিয়েছে মস্কো। অধিকাংশ ভেটোই প্রয়োগ করা হয়েছে ১৯৯১ সালের আগে। ১৯৪৬ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাবেক সোভিয়েত ইউনিয়ন ১১৯বার ভেটো প্রয়োগ করে।১৯৭০ সালের আগে যুক্তরাষ্ট্র ভেটো ক্ষমতা ব্যবহার করেনি। তখন থেকে এ পর্যন্ত দেশটি মোট ৭৯ বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে। এর ৪০টি মধ্যপ্রাচ্য সংক্রান্ত বিষয়ের সঙ্গে সংশ্লিষ্ট। যে প্রস্তাবগুলোতে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে, তার মধ্যে অধিকাংশই ছিল ইসরায়েল সরকারের সমালোচনা বা নিন্দাসূচক প্রস্তাব। ফিলিস্তিনের ভূখণ্ডে ইসরায়েলের কর্মকাণ্ডকে অবৈধ বলে উল্লেখ করে তা বন্ধের দাবি করা-সংক্রান্ত একটি প্রস্তাবনায় যুক্তরাষ্ট্র সর্বশেষ ভেটোটি প্রয়োগ করেছে।যুক্তরাজ্য এখন পর্যন্ত ৩১ বার ভেটো দিয়েছে। ১৯৫৬ সালে দেশটি প্রথম ভেটো প্রয়োগ করে। এ ছাড়া ফ্রান্স ১৭ বার এবং চীন নয়বার ভেটো ক্ষমতা প্রয়োগ করেছে।সর্বশেষ ভেটো প্রয়োগ করে রাশিয়া ও চীন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের হত্যাযজ্ঞের নিন্দা জানিয়ে গত শনিবার নিরাপত্তা পরিষদে আরব লিগ ও ইউরোপীয় ইউনিয়ন-সমর্থিত একটি প্রস্তাবের ওপর ভোটাভুটি হলে দেশ দুটি তাতে ভেটো দেয়।