নিরাপত্তা সহযোগিতা বাড়াতে গুরুত্বারোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমার সফররত ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমন এবং নিরাপত্তা সহযোগিতা বাড়াতে একটি যৌথ কৌশল উদ্ভাবনে উভয় দেশকে কাজ করতে হবে।আজ সোমবার রাজধানী নেপিডোয় দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে আলোচনায় এ গুরুত্বারোপ করেন মনমোহন সিং। এনডিটিভির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে দুই দেশের প্রতিনিধিদলের মধ্যে আনুষ্ঠানিক বৈঠক হওয়ার আগে দুই নেতা রুদ্ধদ্বার বৈঠক করেন। গতকাল রোববার তিন দিনের সফরে মনমোহন সিং মিয়ানমারে পৌঁছান। গত ২৫ বছরের মধ্যে দক্ষিণ-পূর্ব এশিয়ার এ দেশটিতে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। কাল মঙ্গলবার ইয়াংগুনে গণতন্ত্রপন্থী নেত্রী সু চির সঙ্গে সাক্ষাত্ করবেন তিনি।আজ সকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণা ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে মনমোহন প্রেসিডেন্ট ভবনে পৌঁছালে সেখানে তাঁদের বিশেষ অভ্যর্থনা জানানো হয়। এ সময় মনমোহনের স্ত্রী গুরশরন কাউরও সেখানে ছিলেন।এর আগে মনমোহন ও থেইন সেইনের বৈঠককে সামনে রেখে এস এম কৃষ্ণা বলেন, ভারত ও মিয়ানমার উভয় দেশকেই সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ মোকাবিলা করতে হয়। তাই সন্ত্রাসবাদ কীভাবে দমনে করা যায়, তা নিয়ে দুই দেশেরই যৌথভাবে কাজ করা প্রয়োজন।কৃষ্ণা বলেন, ‘আমি মনে করি সন্ত্রাসবাদ দমনে আমাদের সমঝোতার ভিত্তিতে কাজ করতে হবে।’মিয়ানমারের সঙ্গে চীনের সম্পর্ক বিষয়ে এক প্রশ্নে এস এম কৃষ্ণা বলেন, প্রত্যেক দেশেরই অন্য দেশের সঙ্গে নিজস্ব সম্পর্ক রয়েছে। চীনের সঙ্গে মিয়ানমারের ও ভারতের নিজস্ব সম্পর্ক রয়েছে। তাই এসব সম্পর্ককে গুলিয়ে ফেললে হবে না।মনমোহনের এই সফরের আলোচ্যসূচির মধ্যে রয়েছে জ্বালানি ও বাণিজ্য খাত, সড়ক, রেল ও বিমান যোগাযোগ বৃদ্ধি, ইম্ফল ও মান্দালয়ের মধ্যে যাত্রীবাহী বাস চলাচল।