নিরাপত্তার অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌচাক আর নিউমার্কেট ফুটওভারব্রিজে দিনের বেলা কেনাকাটা করতে আসা নারীদেরই আনাগোনা বেশি থাকে। তাদের ভিড়ে হাঁটতে কিংবা রেলিংয়ের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বখাটেদের। তারা নারীদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ পাওয়া গেছে। শুধু নারী নয়, রাতের বেলা পুরুষেরাও ফুটওভারব্রিজে উঠতে ভয় পায়। রাত নয়টা-দশটার পর অনেক ফুটওভারব্রিজই হয়ে ওঠে ছিনতাইকারীদের অভয়ারণ্য। ফুটওভারব্রিজে বাতি না থাকায় ছিনতাইকারীদের সুবিধা হয় বলে একাধিক পথচারী জানান।সায়েন্স ল্যাবরেটরি মোড়ের ফুটওভারব্রিজে বাতি থাকলেও বেশির ভাগই অকেজো। আবার উত্তরার জসীমউদ্দীন, রাজলক্ষ্মী ও আজমপুর বাসস্ট্যান্ডের পাশে থাকা ফুটওভারব্রিজগুলোয় বাতি থাকলেও রাতের বেলা সেগুলোয় আলো জ্বলে না।এদিকে অনেক ফুটওভারব্রিজে রাতে আশপাশের বাতির আলো আসতে পারে না বিজ্ঞাপনবোর্ড থাকায়। এমনটা দেখা গেল কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটওভারব্রিজ (ফার্মগেটের কাছে), আসাদগেটের ফুটওভারব্রিজ ও শাহবাগে শিশুপার্কের পাশের ফুটওভারব্রিজে।নগরের আরও যেসব ফুটওভারব্রিজে বাতি নেই তার মধ্যে রয়েছে: মৌচাক মার্কেট ফুটওভারব্রিজ, কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের ফুটওভারব্রিজ (ফার্মগেটের কাছে), কল্যাণপুর ফুটওভারব্রিজ, শ্যামলী ফুটওভারব্রিজ, আসাদগেট ফুটওভারব্রিজ, কলাবাগান ফুটওভারব্রিজ, বায়তুল মোকাররম উত্তর গেটের পাশে ফুটওভারব্রিজ, পরীবাগ ফুটওভারব্রিজ, মণিপুরীপাড়া-তেজকুনীপাড়া ফুটওভারব্রিজ, শাহীন হলের পাশের ফুটওভারব্রিজ প্রভৃতি।