নিরাপদ সড়কের দাবি পূরণ করব: যোগাযোগমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বলেছেন, ‘কয়েক মাসের মধ্যে নিরাপদ সড়কের দাবি পূরণের চেষ্টা করব।’ তিনি আজ শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে গণ-অনশন ভাঙান। এ সময় মন্ত্রী ‘নিরাপদ সড়ক চাই’-এর চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মুখে পানি তুলে দেন।ইলিয়াস কাঞ্চন বলেছেন, ‘১৮ বছর ধরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন করছি।’আজ সকাল ১০টার দিকে সড়ক দুর্ঘটনা রোধসহ ১৪ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকী গণ-অনশন কর্মসূচি শুরু করে নিরাপদ সড়ক চাই (নিসচা) আন্দোলন।সংগঠনের সভাপতি চলচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চন সকাল ১০টায় শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গণ-অনশন কর্মসূচি শুরু করেন। এ সময় নিসচার কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েক হাজার মানুষ নিসচার গণ-অনশন কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে শহীদ মিনারে অবস্থান নেন। সকালেই বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, চিকিত্সক অরূপ রতন চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, চলচ্চিত্রকার শহীদুল হক খান শহীদ মিনারে এসে গণ-অনশনে সমর্থন জানান।ইলিয়াস কাঞ্চন বলেন, ‘আমাদের এ আন্দোলন কোনো শ্রেণী-গোষ্ঠী বা সরকারের বিরুদ্ধে নয়। এ আন্দোলন হচ্ছে সড়ক দুর্ঘটনা রোধে প্রতিকারের দাবিতে।