নিরাপদ সড়কের দাবিতে বুয়েটে ছাত্র-শিক্ষকদের মানববন্ধন কর্মসূচি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বুয়েটের ছাত্র-শিক্ষকসহ বুয়েট পরিবার তাদের ছাত্র খন্দকার খানজাহান সম্রাট বাসচাপায় নিহত হওয়ার প্রতিবাদে ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও শোক দিবস পালন করছে।আজ শনিবার বেলা একটায় বুয়েট ক্যাম্পাসের ভেতরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় খন্দকার খানজাহান সম্রাটকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য এ এম এন শফিউল্লাহ বলেন, ‘আমরা এ ধরনের ঘটনার অবসান চাই। সম্রাট নিহত হওয়ার ঘটনায় আমরা আইনগতভাবেই এগোচ্ছি। আর তার বিচারের জন্য বিশ্ববিদ্যালয় পক্ষ থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।’