নিরালা নীলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুপিচুপি তিনি লিখছেন কবিতা। চৌপর দিনভর ব্যস্ততার ফাঁকে ভেতরকার কবি মানুষটা হয়তো বের হয়ে আসার পথ খুঁজে পায় না। কিন্তু ভেতরে ভেতরে সে ঠিক কাজ করে যায়। আসাদুজ্জামান নূরের ভক্তরা জেনে রাখুন একটা গোপন খবর—আপনার প্রিয় অভিনেতার আছে গোটা তিনেক কবিতার খাতা। রোজ রোজ না হলেও বেশ নিয়মিতই কলম চলে সেই কবিতার খাতায়। সরাসরি এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি অবশ্য একটুখানি লাজুক হাসবেন। বিষয়টা এড়িয়ে যেতে চাইবেন। তারপর শেষমেশ এটুকুই শুধু বলবেন—‘আসলে কবিতার খাতা নয়, ডায়েরি বলাই ভালো। আমার ডায়েরিতেই ওই আর কি অল্পস্বল্প।’ আপনার নিজের লেখা কবিতা? ওরেব্বাস! অল্পস্বল্প সেটাও তো কম কথা নয়। কে না জানে, দৈনিক প্রায় ১৪ ঘণ্টার বেশি কাজ করেন তিনি। কিন্তু তবু সেদিন সকাল-সকাল বেইলি রোডের বাড়ি থেকে বেরোনোর সময় তাঁকে অন্য রকম লাগে। প্রিয় অভিনেতা, জননেতা, দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক কিংবা অধুনা কে হতে চায় কোটিপতির উপস্থাপক—এসব কোনোটাই নয়। পরনে চিরচেনা পায়জামা-পাঞ্জাবি। কাঁধে ঝোলা ব্যাগ। চোখে মোটা ফ্রেমের চশমা। মনে হয় কোনো কবিই বুঝি হেঁটে চলেছেন আনমনে।লিফট বেয়ে নিচতলা অবধি নেমে আসতে আসতে অবশ্য বাধ্য হয়েই তাঁকে বাস্তবে পা রাখতে হয়। গাড়ির কাছেই হন্যে হয়ে অপেক্ষায় ছিলেন দুজন বিপদাপন্ন মানুষ। সাংসদ আসাদুজ্জামান নূরের কাছে এসেছেন তাঁরা। নূর একজনের সমস্যার ত্বরিত সমাধান দিলেন। অন্যজনকে বলে দিলেন অফিসে আসতে। সবে সকাল ১০টা পেরিয়েছে ঘড়ির কাঁটা। গাড়ি ছুটেছে সচিবালয়ের দিকে। চালকের পাশের আসনে আসাদুজ্জামান নূর। হাতের মোবাইল ফোন বেজে চলেছে বিরতিহীন। নূর সেদিকে বিশেষ ভ্রূক্ষেপ করছেন না। একটু আগে তাঁকে করা প্রশ্নটা নিয়ে নাড়াচাড়া করছেন মনে মনে।‘আমি ব্যক্তিগতভাবে আসলে মনে-প্রাণে খুব অলস একটা মানুষ। ছুটি কাটাতে ভালোবাসি। বেড়াতে ভালোবাসি। আড্ডা মারতে ভালোবাসি। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যে ছুটোছুটি করি, সেটা বন্ধ করে যদি এই কাজগুলো করতে পারতাম, তবেই বেশি খুশি হতাম।’এখনো তিনি অধীর অপেক্ষায় থাকেন ঈদসংখ্যার। হুমায়ূন আহমেদ এবং মুহম্মদ জাফর ইকবালের লেখার ভক্ত গোড়া থেকেই। আর এখন মন দিয়েছেন হরিশংকর জলদাসের লেখায়। শারদীয় সংখ্যার পাতা উল্টে খুঁজে বেড়ান সুনীলের কাকাবাবু। টিনটিন আর টম অ্যান্ড জেরি এখনো মুগ্ধ করে সেই আগের মতো। টিনটিনের মজার চরিত্র ক্যাপ্টেন হ্যাডকের সঙ্গে তাঁর মিলের কথা মনে করিয়ে দিতেই হাসলেন একদম হো হো করে। প্রথম আলোর শিরোনামে চোখ বুলিয়ে চলে যান সরাসরি বেসিক আলীর কাছে। এই কার্টুন স্ট্রিপ মিস করেন না কিছুতেই। কিন্তু এত ব্যস্ততার ফাঁকে পড়ার সময়টা কোথায়? ‘আমার দিন শুরু হয় এক মগ গরম চা আর পত্রিকা দিয়ে। রাতের বেলা ঘুমোতে যাওয়ার আগে বই নিয়ে বসি। বাজার করা বাদে ছুটির দিনের পুরোটাই শুধু বইপত্রের জন্য বরাদ্দ। সব পুজোসংখ্যা, ঈদসংখ্যা জোগাড় করে রাখি। ছোটগল্প সবচেয়ে বেশি টানে। ধারাবাহিক লেখার দিকে ভুলেও চোখ দিই না।’আর কবিতা? ‘কে হতে চায় কোটিপতি’র শুটিংয়ের ব্যস্ততায় খুব বেশি পড়া হয়নি গত মাস খানেক। এর মধ্যেও পড়েছেন সমর সেন, রফিক আজাদ আর কামাল চৌধুরীর কবিতা। গাড়ি সচিবালয় চত্বরে ঢুকেছে। আসাদুজ্জামান নূরের বেশ কয়েকটা মন্ত্রণালয়ে যেতে হবে। সেখান থেকে যাবেন দেশ টিভিতে। তারপর এশিয়াটিক অফিসে। কাজ আছে সংসদেও। বাসায় ফেরার ফুরসত মিলবে কবে?নূর কাঁধ ঝাঁকিয়ে অসহায় একটা ভঙ্গি করলেন—উত্তর তাঁর নিজেরই জানা নেই। আসাদুজ্জামান নূরের গোপন কবিতার খাতার কিয়দংশ দিয়ে লেখাটা শেষ করা যেতে পারে—আমি তো ধরেই নিইআমাকে সবাই চেনেতবু তুমি অচেনা চোখ নিয়ে তাকালে আমার দিকেপ্রশ্ন তোমার চোখে তীব্র তীক্ষ দৃষ্টি শরীর ভেদ করেআমাকে চিনতে পারলে না?আমি তো সেই...