নিরীহ ৪ যুবককে ফাঁসানোর অভিযোগ দণ্ডনীয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বজিৎ দাস হত্যাকাণ্ডের ঘটনায় সরকার চারজন নিরীহ যুবককে ফাঁসানোর চেষ্টা করছে বলে যে অভিযোগ করা হচ্ছে, তা দণ্ডনীয় বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। তিনি বলেন, নিরীহদের ফাঁসানোর চেষ্টার কোনো কারণ নেই।আজ মঙ্গলবার প্রথম আলো ডটকমকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো অপরাধমূলক ঘটনা ঘটলে সন্দেহভাজনদেরও গ্রেপ্তার করা হতে পারে। নিরীহ হলে আবার ছেড়ে দেওয়া হবে। তিনি বলেন, ‘আমরা কেন তাদের ফাঁসাব? আমাদের কী স্বার্থ!’স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমারা এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে গ্রেপ্তার করেছি। বিভিন্ন গণমাধ্যমে এ-সংক্রান্ত যে খবর প্রকাশ করা হয়েছে, তা তথ্যনির্ভর নয়।’