নিরুপমা বিন্দু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ ‘দেনাপাওনা’ অবলম্বনে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে এটিএন বাংলার জন্য নির্মিত হয়েছে টেলিছবি নিরুপমা। টেলিছবিটির মূল চরিত্রে অভিনয় করেছেন বিন্দু। নিরুপমা টেলিছবির চিত্রনাট্য করেছেন মিরন মহিউদ্দিন এবং পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী।জানা গেছে, অনেক দিন আগে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ থেকে ‘দেনাপাওনা’ গল্পটি পড়েছিলেন বিন্দু। আর তখনই স্বপ্ন দেখেছিলেন, যদি কখনো এই গল্পের নাটকে কাজ করার সুযোগ পাওয়া যায়। অবশেষে নিরুপমা’র মাধ্যমে সে সুযোগটি পান বিন্দু। টেলিছবিটিতে বিন্দুর বাবার চরিত্রে অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ এবং শ্বশুরের চরিত্রে কে এস ফিরোজ।এ প্রসঙ্গে বিন্দু জানিয়েছেন, ‘নিরুপমার চিত্রনাট্যটি পড়ার পর পছন্দ হয়েছিল, তাই কাজটি করেও ভালো লেগেছে।’বিন্দু ছাড়া নিরুপমা টেলিছবির অন্যান্য অভিনয়শিল্পীরা হলেন রাইসুল ইসলাম আসাদ, সাঈদ বাবু, কে.এস. ফিরোজ, তুষার খান, শিরিন বকুল, সিরাজ হায়দার, নিশো প্রমুখ।আগামী ৮ মে রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে দুপুর তিনটা ১০ মিনিটে এটিএন বাংলায় দেখানো হবে টেলিছবি ‘নিরুপমা’।