নির্ঝরের ‘স্বপ্নমুখী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একটা দেশলাই কাঠি জ্বালাও’, ‘জানি একদিন আমি চলে যাব’, ‘এই নিশি’—গানগুলো দিয়ে অল্প সময়ে শ্রোতাদের খুব কাছাকাছি চলে আসেন নির্ঝর। এই তিনটি গানই ছিল মিশ্র অ্যালবামে। এ ছাড়া বেরিয়েছে তাঁর দুটি একক অ্যালবাম—পোড়ামুখী (২০০৩) ও সূর্যমুখী (২০০৫)। এবার নির্ঝর তৈরি করছেন তাঁর তৃতীয় একক। নাম স্বপ্নমুখী। আগামী পয়লা বৈশাখে অ্যালবামটি শ্রোতাদের হাতে তুলে দিতে চান তিনি। নির্ঝর বলেন, ‘শ্রোতারা স্বপ্নমুখী অ্যালবামের গানগুলো দিয়ে আমাকে নতুন করে জানতে পারবে। এই অ্যালবামে আমি নিজেই একটি গানের সুর করেছি। যুক্তরাজ্যে থাকার সময় ২০০৭ সালে গানটির সুর করেছিলাম।’নির্ঝর আরও বলেন, ‘আমার আগের দুটি একক অ্যালবামের শিরোনাম গান “পোড়ামুখী” ও “সূর্যমুখী” এবার নতুন করে গাইছি। অ্যালবামের বেশির ভাগ গানই হবে রোমান্টিক ও দেশাত্মবোধক।’