নির্দলীয় সরকার না হলে নির্বাচন নয়: শামসুজ্জামান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্দলীয় সরকারের অধীনে না হলে বিএনপি আগামী নির্বাচন হতে দেবে না বলে হুঁশিয়ার করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান।আজ রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে শামসুজ্জামান এ মন্তব্য করেন।বিএনপির আমলে মাগুরার নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যের জবাবে বিএনপির এই নেতা বলেন, বর্তমান সরকার ’৭৩ সালের শেখ মুজিব-মার্কা, না ভোলার ভোটচুরি-মার্কা নির্বাচন করতে চায়, তা পরিষ্কার করতে হবে।প্রধানমন্ত্রীর উদ্দেশে শামসুজ্জামান বলেন, ‘আপনি বলছেন, মাগুরা-মার্কা নির্বাচন হবে না। বিএনপির আমলে মাগুরায় নির্বাচন হওয়ার পর আপনি তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তুমুল আন্দোলন করেছিলেন, সংবিধানে এ ব্যবস্থা যোগ করার দাবি করেছিলেন। তত্কালীন প্রধানমন্ত্রী (খালেদা জিয়া) আপনার সে দাবি মেনেও নিয়েছিলেন। কিন্তু আপনি এ ব্যবস্থা বাতিল করেছেন।’ তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সব বিতর্কের ঊর্ধ্বে ছিল বলে তিনি মন্তব্য করেন।সারা দেশে স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হচ্ছে দাবি করে শামসুজ্জামান বলেন, হরতালের সমর্থনে রাজধানীসহ বিভিন্ন জায়গায় মিছিল হয়েছে। এ সময় পুলিশ অনেক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে। তিনি অবিলম্বে আটক হওয়া ব্যক্তিদের মুক্তি দাবি করেন।