নির্দলীয় সরকারে হলে আলোচনায় রাজি বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া বলেছেন, দেশে বর্তমানে যে রাজনৈতিক সংকট দেখা দিয়েছে, তা নিরসনে সরকারকে উদ্যোগ নিতে হবে। নির্দলীয় সরকারব্যবস্থায় উদ্যোগী হলে বিএনপি আলোচনায় রাজি বলে জানান তিনি।আজ মঙ্গলবার ঢাকাস্থ চাঁদপুর জেলা ছাত্রদলের নেতা-কর্মীরা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। ওই মানববন্ধনে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, নির্দলীয় সরকারব্যবস্থা প্রবর্তনের উদ্যোগ নেওয়া হলে, এ বিষয়ে সংসদের ভেতরে বা বাইরে যেকোনো জায়গায় আলোচনায় বসতে রাজি বিএনপি।রফিকুল ইসলাম মিয়া বলেন, হরতাল চলাকালে গাড়ি পোড়ানোর মামলায় পাঁচজনকে জামিন দেওয়া হয়েছে, অন্যদের দেওয়া হয়নি। এটাকে নজিরবিহীন বলে মন্তব্য করেন তিনি।