নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন চাইল বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয় দিবসে প্রধান বিরোধী দল বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিয়ে গণতন্ত্র সুসংহত করার দাবি জানিয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমন্বয়কের দায়িত্বে থাকা তরিকুল ইসলাম আজ রোববার সকালে শেরেবাংলা নগরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর এ দাবি জানান।তরিকুল ইসলাম বলেন, ‘আজ বিজয় দিবসে আমাদের শপথ হলো দেশে গণতন্ত্র সুসংহত করা। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি মেনে নেওয়ার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাচ্ছি।’এখানে উপস্থিত বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মওদুদ আহমদ বলেন, ছাত্রলীগের হামলায় বিশ্বজিতের মৃত্যু এবারের বিজয় দিবসের গৌরবকে স্লান করে দিয়েছে।