নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, ‘অনেকে বলেন, ছাত্রলীগে শিবির ঢুকেছে। আমি জানিয়ে দিয়েছি, ছাত্রলীগের নাম করে যে যাই করুক না কেন, তাঁকে গ্রেপ্তার করুন। কেউ বলতে পারবে না, ছাত্রলীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করলে আমি কোনো আপত্তি জানিয়েছি কিংবা ছাড় দিয়েছি। এমন নির্দেশের পরও কিছু ঘটে গেলে কী করার আছে? ঘটনাস্থলে পুলিশের আসতেও তো সময় লাগে।’আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে ছাত্রলীগের ব্যাপারে এভাবেই নিজের অসহায়ত্বের কথা সাংবাদিকদের জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় যাঁরাই জড়িত থাকুক না কেন তাঁদের গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশ হেফাজতে সাম্প্রতিক মৃত্যুর ঘটনায় হাইকোর্ট পুলিশ ছাড়া যে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন সে ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আদালতের আদেশ শিরোধার্য।’ অস্বাভাবিক তিনটি মৃত্যু নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক বলেও তিনি মন্তব্য করেন।