নির্বাক চরিত্রে ফ্রিদা পিন্টো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্কারজয়ী স্ল্যামডগ মিলিয়নিয়ার ছবির তারকা ফ্রিদা পিন্টো এবার নাকি নির্বাক চরিত্রে অভিনয় করছেন। শোবিজস্পাই-এ প্রকাশিত খবর অনুযায়ী, ফ্রিদা এখন একটি ছবিতে নির্বাক চরিত্রে অভিনয়ের জন্য আকার-ইঙ্গিতের শরীরী ভাষা রপ্ত করছেন। এ ব্যাপারে পিন্টো বলেন, ‘এ মুহূর্তে দুটি পৃথক ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে একটি ছবিতে নির্বাক চরিত্রে অভিনয় করছি। এ জন্য গত ডিসেম্বর থেকে আমার প্রস্তুতি চলছে। এটি মারদাঙ্গা কোনো ছবি নয়। অভিব্যক্তি প্রকাশের ছবি।’ তিনি জানান, এতে সংলাপ আওড়ানোর প্রয়োজন নেই। থাকবে নাচসহ অভিব্যক্তি প্রকাশের শরীরী ভাষা। পিটিআই।