নির্বাক যুগে ফিরে গেল দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ত্রিমাত্রিক, অ্যানিমেশন, আধুনিক প্রযুক্তির কতো ইফেক্টের যখন ছড়াছড়ি, ঠিক সেই সময়েই কিনা দর্শক ফিরে গেল নির্বাক যুগে! হ্যাঁ, লন্ডন ফিল্ম ফেস্টিভ্যালে ‘দ্য আর্টিস্ট’ নামে সাদা-কালো ও নির্বাক চলচ্চিত্রটির প্রিমিয়ার দেখে দর্শক হারিয়ে গিয়েছিলেন ১৯২০-এর দশকে।১৯২০ সালের শেষ থেকে ১৯৩০ সালের প্রেক্ষাপটে নির্মিত চলচ্চিত্র ‘দ্য আর্টিস্ট’। ওই সময়টাতেই চলচ্চিত্র নির্বাক থেকে ধীরে ধীরে সবাক চলচ্চিত্রের দিকে ধাবিত হচ্ছিল।ভালোবাসার এই ছবির কাহিনিও দারুণ। সিনেমাটির নায়ক একজন অভিনেতা। হলিউডের ছবিতে অভিনয় করে জীবনধারণ করেন। তখন মার্কিন অর্থনীতিতে মহামন্দার ছায়া। অন্যদিকে তখন সবাক চলচ্চিত্রেরও পদধ্বনি। তবে সবাক চলচ্চিত্রে তাঁর আর্থিক অবস্থা যে রাতারাতি বদলে যাবে, তা যেন বিশ্বাস করতে চাননি অভিনেতা জর্জ ভ্যালেন্তিন। ১৯২৯ সালের মহামন্দার পর দারিদ্র্যের মধ্যে পড়েন তিনি।অন্যদিকে অভিনেত্রী পেপি মিলার তখনো বড় তারকা হননি। একপর্যায়ে ভ্যালেন্তিনের প্রেমে পড়েন মিলার। কিছুদিন পরই ঠিক সে সময়েই মিলার বড় তারকা বনে যান। এর পর থেকেই তাঁদের দুজনের পথ আলাদা হয়ে যায়। চলচ্চিত্রটিতে মিলারের চরিত্রে অভিনয় করেছেন বেরনেস বিঁজু। আর জর্জ ভ্যালেন্তিন চরিত্রে অভিনয় করেছেন জেন দুজারদিন।লন্ডনের প্রিমিয়ার শোতে অভিনেত্রী বেজো সাংবাদিকদের বলেন, ‘এই যুগে নির্বাক চলচ্চিত্র অনেকের কাছে নতুন মনে হতে পারে। তবে এতে অভিনয় করাটা খুব বেশি কঠিন মনে হয়নি। সবাক চলচ্চিত্রের সঙ্গে এর খুব বড় কোনো পার্থক্য নেই।’ তিনি বলেন, আমি যা বলেছি, তা হয়তো আপনারা শোনেননি, কিন্তু বুঝতে পেরেছেন। থ্রি ডি বা প্রযুক্তিনির্ভর সিনেমার চাইতে দ্য আর্টিস্ট একদম বিপরীত। তবে এটা সিনেমার কোনো দুর্বলতা নয়। কারণ সিনেমার কাহিনি দারুণ। গল্পটির সঙ্গে দর্শক নিজেদের জীবনের মেলাতে পারেন। আমি মনে করি, গল্পটি যখন সুন্দর হবে, তখন সিনেমাটি থ্রি ডি বা এতে অন্য কোনো কোনো প্রযুক্তির ব্যবহার করা হয়েছে কি না, তাতে কিছু যায় আসে না। আমি নিজেও থ্রি ডি ছবি পছন্দ করি, অ্যানিমেশনধর্মী ছবি পছন্দ করি। একটি সিনেমার গল্প খুব ভালো আর মানুষ তা দেখতে যাবে না— এমন বোকা কিন্তু নন।’চলচ্চিত্রটি এরই মধ্যে কান চলচ্চিত্র উত্সবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নিয়েছে। বেরনেস বিঁজু বলেছেন, ‘সিনেমাটির অস্কারে যাওয়া উচিত। মাইকেল হাজানাভিসিয়াস বেশ শক্তিশালী পরিচালক। আমার মনে হয়, অস্কারে তাঁর প্রত্যাশাও যৌক্তিক।আসছে ২৩ নভেম্বর যুক্তরাজ্যে চলচ্চিত্রটি মুক্তি পাবে। রয়টার্স।