নির্বাচন কমিশন সরকারের নির্দেশ বাস্তবায়ন করছে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন সরকারের নির্দেশ বাস্তবায়ন করছে বলে অভিযোগ করেছে বিএনপি। তাদের অভিযোগ, সরকার চাচ্ছে না বলে কমিশন ভোলা-৩ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করছে না।নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ মঙ্গলবার সংবাদ ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ করা হয়।ব্রিফিংয়ে বিএনপির দপ্তর সম্পাদক রুহুল কবির রিজভী অভিযোগ করেন, আওয়ামী লীগদলীয় প্রার্থী ও তাঁর সমর্থকেরা ক্রমাগত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে চলেছেন। এ ব্যাপারে বিএনপি বারবার নির্বাচন কমিশনের কাছে অভিযোগ করলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। বরং নৈরাজ্যকর পরিস্থিতি বেড়েই চলেছে। কমিশনের কাজ দেখে মনে হচ্ছে, তারা সরকারের নীল নকশা বাস্তবায়ন করছে।রিজভী আহমেদ অভিযোগ করেন, দুর্গম চরজহিরুদ্দিনে আওয়ামী লীগের সন্ত্রাসীরা বিএনপির সমর্থক ভোটারদের নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছে। তিনি অভিযোগ করেন, ওই এলাকার নারী ভোটারেরা ভোটকেন্দ্রে আসলে তাঁদের শ্লীলতাহানি ও চাঁদা দিতে হবে বলে হুমকি দেওয়া হচ্ছে।এক প্রশ্নের জবাবে রিজভী আহমেদ বলেন, বিএনপি প্রার্থী হাফিজউদ্দিন আহমেদকে নির্বাচন কমিশনের সতর্ক বার্তা পাঠানোর প্রয়োজন ছিল না। কেননা তিনি একজন স্বচ্ছ রাজনীতিবিদ।