নির্বাচন কমিশনার নিয়োগে আইন বা নীতিমালা করা হবে : সংসদে তথ্যমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার নিয়োগে একটি আইন বা নীতিমালা প্রণয়নের পরিকল্পনা সরকারের রয়েছে। সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনার ভিত্তিতে এ কাজ করা হবে। এরই মধ্যে বিভিন্ন মহলে একটি নীতিমালার ভিত্তিতে এসব পদে লোক নিয়োগের কথা উঠেছে। আজ সোমবার জাতীয় সংসদে নাছিমুল আলম চৌধুরীর এক প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের দায়িত্ব পাওয়া মন্ত্রী আবুল কালাম আজাদ এসব কথা বলেন।বেগম নূর আফরোজ আলীর এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, ঢাকা ওয়াসা বর্তমানে দৈনিক ২০৫ কোটি লিটার পানি সরবরাহ করছে। ৫৫৩টি গভীর নলকূপ এবং চারটি পানি শোধনাগারের মাধ্যমে এ পানি সরবরাহ করা হচ্ছে। নলকূপের মাধ্যমে উত্তোলিত পানি বিশুদ্ধ ও জীবাণুমুক্ত। আর শোধনাগারের পানি পরীক্ষার পর সম্পূর্ণ বিশুদ্ধ হলে তা সরবরাহ করা হয়।মন্ত্রী বলেন, অনেক সময় পানির লাইন স্থানান্তর করে ঠিকমতো বন্ধ না করা বা অনেক স্থানে লাইনের ওপর পয়োনালা থাকায় পানি দূষিত হয়ে থাকে। তবে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওয়াসা এসব ত্রুটি মুক্ত করে থাকে।