নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে বিএনপির বিক্ষোভ ৩ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধান নির্বাচন কমিশনার ও দুই নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে আগামী ৩ মে নির্বাচন কমিশন অভিমুখে বিক্ষোভ করবে বিএনপি। ওই দিন বিকেলে রাজধানীর মুক্তাঙ্গনে সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হবে।আজ বুধবার মুক্তাঙ্গনে এক সমাবেশ শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এ ঘোষণা দেন।