নির্বাচন কমিশনে একতরফা নিয়োগ বিএনপি মানবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনে একতরফাভাবে কমিশনার নিয়োগ দেওয়া হলে বিএনপি নির্বাচনে যাবে না বলে জানিয়েছেন দলটির শীর্ষ নেতারা। একই সঙ্গে তাঁরা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালেরও দাবি জানিয়েছেন।তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল, মতৈক্যের ভিত্তিতে নির্বাচন কমিশনার নিয়োগ এবং রোডমার্চ সফল করতে আজ রোববার রাজধানীতে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক শোভাযাত্রায় দলীয় নেতারা এসব কথা বলেন।নেতারা বলেন, নির্বাচন কমিশনে জোর করে কমিশনার চাপিয়ে দেওয়া যাবে না। মতৈক্যের ভিত্তিতে ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে গ্রহণযোগ্য নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। একতরফাভাবে কমিশনার নিয়োগ দেওয়া হলে বিএনপি নির্বাচনে যাবে না।নেতারা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবি জানিয়ে বলেন, এ ব্যবস্থা ছাড়া বিএনপি নির্বাচনে যাবে না।বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব বরকতুল্লাহ বুলু, বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক, স্বাধীনতা ফোরামের আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহসহ অনেকেই এ শোভাযাত্রায় অংশ নেন।