নির্বাচন কমিশনে বিএনপির স্থায়ী গঠনতন্ত্র জমা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির একটি প্রতিনিধিদল আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনে তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদার হাতে গঠনতন্ত্রটি তুলে দেন।নজরুল ইসলাম খান প্রথম আলোকে জানান, বিএনপি এর আগে জনপ্রতিনিধিত্ব আইনের যেসব শর্তে সংশোধনী এনে অস্থায়ী গঠনতন্ত্র জমা দিয়ে নির্বাচন কমিশনে নিবন্ধন পেয়েছিল, স্থায়ী গঠনতন্ত্রে ওই সংশোধনীগুলোতে আর তেমন কোনো পরিবর্তন আনা হচ্ছে না। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের স্থায়ী গঠনতন্ত্র জনপ্রতিনিধিত্ব আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।