নির্বাচন কমিশনে স্থায়ী গঠনতন্ত্র জমা দিল ৩৮টি দল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচন কমিশনে আজ রোববার দলীয় গঠনতন্ত্র জমা দেওয়ার শেষ দিনে এ পর্যন্ত ৩৮টি রাজনৈতিক দল তাদের স্থায়ী গঠনতন্ত্র জমা দিয়েছে। তবে ৩৯টি দলের মধ্যে একমাত্র ফ্রিডম পার্টি তাদের দলের স্থায়ী গঠনতন্ত্র জমা দেবে না বলে নির্বাচন কমিশনকে চিঠি দিয়ে জানিয়েছে।এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নিয়ম অনুযায়ী গঠনতন্ত্র জমা না দিলে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল হয়ে যাবে। তবে যেকোনো রাজনৈতিক দল যেকোনো সময় নিবন্ধনের জন্য আবেদন করতে পারে। সে ক্ষেত্রে তাদের আইনের শর্ত ও নিবন্ধন প্রক্রিয়া মেনে আবেদন করতে হবে।’আজ রোববার শেষ দিনে বেলা একটার দিকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নির্বাচন কমিশনে তাদের গঠনতন্ত্র জমা দিয়েছে।