নির্বাচন কমিশনের আগে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল জরুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন নির্বাচন কমিশন গঠনের আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সুপারিশ করেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিস। আজ মঙ্গলবার বঙ্গভবনে অনুষ্ঠিত সংলাপে দুই দলের পক্ষ থেকে এই সুপারিশ করা হয়।খেলাফত আন্দোলনের চেয়ারম্যান মাওলানা আবদুল্লাহ আশরাফের নেতৃত্বে ১০ সদস্যের একটি প্রতিনিধিদল আজ সংলাপে অংশ নেয়। সংলাপ শেষে বেরিয়ে আবদুল্লাহ আশরাফ সাংবাদিকদের বলেন, নির্বাচন কমিশন গঠন জরুরি নয়। এর আগে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল করা জরুরি। একই সঙ্গে দলটি নির্বাচন কমিশন গঠনের জন্য নামের তালিকা দিয়েছে। প্রধান নির্বাচন কমিশনারের জন্য বিমানবাহিনীর সাবেক প্রধান জামালউদ্দিন, সাবেক প্রধান বিচারপতি মোস্তফা কামাল এবং মাহমুদুল আমিন চৌধুরীর নাম প্রস্তাব করেছে তারা।এরপর খেলাফত মজলিসের চেয়ারম্যান মাওলানা হাবিবুর রহমানের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করে। তারা বিদ্যমান পরিস্থিতিতে নির্বাচন কমিশন গঠনের চেয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহাল জরুরি বলে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করেছে।