নির্বাচন কমিশনের উচিত পদত্যাগ করা: বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, এ নির্বাচন কমিশনের উচিত স্বতঃপ্রণোদিত হয়ে পদত্যাগ করা। বিএনপিও তাঁদের পদত্যাগ দাবি করছে। আজ শুক্রবার রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।আবদুল্লাহ আল নোমান বলেন, ‘আমরা আগামীকাল সকাল, সম্ভব হলে আজ রাতেই নারায়ণগঞ্জে সেনা মোতায়েন করার দাবি জানাচ্ছি। সেনা মোতায়েন না করার মাধ্যমে প্রমাণিত হয় এই নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে নির্বাচন করতে চায় না।’ আবদুল্লাহ আল নোমান আরও বলেন, ‘কারচুপির মাধ্যমে নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা করা হলে বিএনপি প্রতিরোধ গড়ে তুলবে। নির্বাচন কমিশন সেনাবাহিনী চাওয়ার পরও সরকার সেনা মোতায়েন না করায় প্রমাণিত হয়েছে কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে না। তারা সরকারের আজ্ঞাবহ হিসেবে কাজ করছে।’