নির্বাচন কমিশনের প্রস্তাবে সংসদীয় কমিটির সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধানে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠনের বিধান রাখতে নির্বাচন কমিশনের প্রস্তাবে সায় দিয়েছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। এর মধ্যে একজন হবেন নারী কমিশনার।নির্বাচনের তফসিল ঘোষণার দিন থেকে ফলাফলের গেজেট প্রকাশের সময় পর্যন্ত ইসির সিদ্ধান্ত নিয়ে কেউ যেন আদালতে প্রশ্ন তুলতে না পারে সে বিধান রাখার প্রস্তাবও অনুমোদন করেছে কমিটি।আজ মঙ্গলবার দুপুরে সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় নির্বাচন কমিশনের এ দুটো প্রস্তাব সংবিধান সংশোধনী বিলে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য কমিটির প্রতিবেদনে নতুন দুটি সংশোধনী আনার সিদ্ধান্ত নেওয়া হয়।কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে এ সভায় প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা উপস্থিত হয়ে তাঁর এ দুটো প্রস্তাবনা তুলে ধরেন। শনিবার সংসদে উত্থাপিত সংবিধান (পঞ্চদশ সংশোধন) বিল, ২০১১-এ সিইসিসহ অনধিক চার সদস্য নিয়ে সর্বোচ্চ পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠনের প্রস্তাব করা হয়।বৈঠক থেকে বেরিয়ে সিইসি বলেন, ‘নির্বাচন কমিশন গঠনের বিষয়ে সিইসি, একজন নারী নির্বাচন কমিশনারসহ তিন সদস্যের ইসি গঠনের বিষয়ে একমত স্থায়ী কমিটি। এ জন্য প্রস্তাবিত পঞ্চদশ সংবিধান সংশোধন বিলে ইসির মতামত অন্তর্ভুক্ত করবে বলে জানানো হয়।’এতে বলা হয়েছে, ‘নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে ফলাফল গেজেট আকারে প্রকাশ হওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ইসির সিদ্ধান্ত নিয়ে কোনো আদালতে কোনো ধরনের প্রশ্ন তুলতে পারবেন না।’