নির্বাচন থেকে দূরে রাখতেই তারেকের বিরুদ্ধে মামলা: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন থেকে বিএনপির শীর্ষ নেতাদের দূরে রাখতেই দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মামলা করেছে সরকার।আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় অধিকতর তদন্তের পরে দেওয়া সম্পূরক অভিযোগপত্রের ব্যাপারে সংবাদ সম্মেলনে বিএনপির অবস্থান তুলে ধরা হয়।মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ২১ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি যে জড়িত ছিল তাতে কোনো সন্দেহ নেই। প্রধানমন্ত্রীর এ বক্তব্য আদালত অবমাননার পর্যায়ে পড়ে কি না, তা খতিয়ে দেখতে বিচার বিভাগকে আহ্বান জানিয়েছেন মির্জা ফখরুল।বিএনপির নেতা আরও বলেন, সরকার বিএনপিকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিচ্ছে না। সরকারের এ আচরণে বিএনপির নেতা-কর্মীরা কতটা সুবিচার পাবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। ফখরুল বলেন, বিএনপিকে ধ্বংস করতে সরকার উঠেপড়ে লেগেছে। জনস্বার্থের দিকে সরকারের কোনো খেয়াল নেই। সরকারের কাজ একটাই। আর সেটা হলো—বিরোধী দল বিএনপিকে কীভাবে নিশ্চিহ্ন করা যায়। সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।