নির্বাচন নিয়ে সমঝোতার লক্ষ্যে কাজ করছে জাতিসংঘ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী সাংবাদিকদের জানান, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর সমঝোতার লক্ষ্যে জাতিসংঘ কাজ করছে। আজ শনিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে প্রায় দেড় ঘণ্টা স্থায়ী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে খালেদা জিয়াকে জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে একটি চিঠি দেওয়া হয়।বৈঠকে চিঠির উল্লিখিত বিভিন্ন বিষয় নিয়ে বিরোধী দলের নেতার সঙ্গে জাতিসংঘের আলোচনা হয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের রাজনীতিবিষয়ক সহকারী মহাসচিব।বৈঠক শেষে বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে যাতে সমঝোতা তৈরি হয়, সে জন্য জাতিসংঘ কাজ করছে। তিনি বলেন, জাতিসংঘ আশা করে সবার অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনের পদ্ধতি নিয়ে সবার মধ্যে ঐক্য তৈরি হবে।