নির্বাচন বর্জনের পাঁয়তারা করছে বিএনপি: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে নির্বাচন বর্জনের পাঁয়তারা করছে বিএনপি। নির্বাচনে পরাজয় জেনেই বিএনপি একের পর এক অভিযোগ করে যাচ্ছে। আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে আজ বৃহস্পতিবার বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। তোফায়েল আহমেদ ভোলা-৩ আসনে আওয়ামী লীগের উপনির্বাচন কমিটির সমন্বয়ক। তোফায়েল আহমেদ বলেন, নির্বাচন কমিশনার সাখাওয়াত হোসেন ভোলায় গিয়ে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা দেখতে পাননি। অথচ বিএনপি নির্বাচন বানচাল করতে ঢাকায় বসে একের পর এক সংবাদ সম্মেলন করে যাচ্ছে। তিনি আরও বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সরকার নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা দেবে।