নির্বাচন বাতিল ও সিইসির পদত্যাগ দাবি হাফিজের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে ব্যর্থ হওয়ায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদার পদত্যাগ দাবি করেছেন ভোলা-৩ উপনির্বাচনে বিএনপির প্রার্থী হাফিজউদ্দিন আহমেদ। এ ছাড়া নানা অনিয়মের অভিযোগ এনে নির্বাচন বাতিলেরও দাবি জানান তিনি।আজ শনিবার বিকেল সাড়ে তিনটায় লালমোহনে নিজের বাসায় সংবাদ সম্মেলনে হাফিজ এসব দাবি করেন।হাফিজউদ্দিন আহমেদ বলেন, এটি প্রহসনের নির্বাচন। এর মাধ্যমে গণতন্ত্রের কবর রচিত হলো। তিনি দাবি করেন, ৯০ শতাংশ কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। আহত হয়েছেন বিএনপির ৪০০ কর্মী। তিনি বলেন, নির্বাচন কমিশন, র্যাব, পুলিশ ও স্থানীয় কর্মকর্তাদের নির্লজ্জ তৎপরতায় একটি প্রহসনের নির্বাচন হয়েছে।