নির্বাচন বাতিলের প্রশ্নই আসে না: হানিফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন, ভোলা-৩ আসনে উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তাই তা বাতিলের প্রশ্নই আসে না।আজ শনিবার বিকেলে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে হানিফ এ কথা বলেন। নির্বাচন বাতিলের জন্য হাফিজের দাবির পরিপ্রেক্ষিতে তিনি এ কথা বলেন।মাহবুবুল আলম হানিফের ভাষ্য হচ্ছে, হাফিজ জিতুক, সেটা বিএনপি চায়নি। কারণ, হাফিজ ছিলেন সংস্কারপন্থী। তাঁর অভিযোগ, বিএনপি এটাকে ইস্যু বানাতে চায়। নন-ইস্যুকে ইস্যু বানিয়ে আন্দোলনের নামে জনজীবন বিপর্যস্ত করলে আওয়ামী লীগ বসে থাকবে না। রাজনৈতিকভাবেই তা মোকাবিলা করা হবে।