নির্বাচন বানচাল করতে চায় বিএনপি: তোফায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ বলেছেন, ভোলা-৩ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী বহিরাগত ব্যক্তিদের এজেন্ট বানিয়ে নির্বাচন বানচাল করতে চায়। নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে কোনো বহিরাগত এজেন্ট থাকতে পারবে না। কিন্তু বিএনপি ওই সিদ্ধান্ত উপক্ষো করে নির্বাচনকে ইস্যু করার জন্য বহিরাগতদের এজেন্ট বানাচ্ছে।আজ বৃহস্পতিবার দুপুরে ভোলার কলেজপাড়া এলাকায় এক সংবাদ সম্মেলন করে তোফায়েল আহমেদ এসব অভিযোগ করেন।তোফায়েল আহমেদ বলেন, ‘আমরা জানতে পেরেছি, বিভিন্ন জায়গা থেকে ছাত্রদলের নেতাদের এনে এজেন্ট বানানোর চেষ্টা চলছে।’ তিনি দাবি করেন, সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার লোকজনকেই এজেন্ট হতে হবে।অন্যদিকে মেজর (অব.) হাফিজউদ্দিন অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের কর্মীদের হাতে আজ বিএনপির প্রায় ৫০ জন কর্মী আহত হয়েছেন। এ সময় তাঁর বাসভবনে সাত-আটজনকে আহত অবস্থায় দেখা যায়। পরে অ্যাম্বুলেন্সে করে তাঁদের হাসপাতালে নিয়ে যেতে দেখা যায়।তোফায়েল আহমেদের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে বলেন, বিএনপি নিজেরাই এসব করে সাংবাদিকদের দেখাচ্ছে।