নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র সুষ্ঠু হবে না: সাখাওয়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র সুষ্ঠু হবে না। আর টাকার বিনিময়ে নয়, যোগ্যতার বিচারে যোগ্য প্রার্থীকে ভোট দিন।’ আজ বুধবার সোনারগাঁ উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনে আইনশৃঙ্খলা বিষয়ে প্রার্থী, ভোটার ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।সাখাওয়াত হোসেন বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে অনেক প্রার্থীই আপনাদের (ভোটারদের) টাকাপয়সা দিতে পারেন। প্রার্থীরা টাকা দিলে টাকা নিবেন, কিন্তু বিবেক খাটিয়ে ভোট দিবেন যোগ্য প্রার্থীকে। যারা আজ টাকা দিচ্ছে, কাল তারাই দুর্নীতি করে সেই টাকা আপনাদের কাছ থেকে নিয়ে যাবে। আর নির্বাচন সুষ্ঠু না হলে গণতন্ত্র সুষ্টু হবে না।’কোনো সরকারি কর্মকর্তা-কর্মচারী নির্বাচনে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন না করলে চাকরিচ্যুত করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।সাখাওয়াত হোসেন বলেন, এবার নির্বাচনের জন্য কঠোর আইন করা হয়েছে। কোনো প্রার্থী নির্বাচনী আইন অমান্য করলে প্রয়োজনে নির্বাচন বাতিল করা হবে। তিনি স্থানীয় প্রশাসনকে সুষ্ঠু ও সুন্দরভাবে নির্বাচন পরিচালনার জন্য নির্দেশ দেন।মতবিনিময় সভায় তিনজন মেয়র পদপ্রার্থীর মধ্যে নাগরিক কমিটির প্রার্থী সাদেকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী সাইদুর রহমান মোল্লা কয়েকটি কেন্দ্রকে অধিক ঝুঁকিপূর্ণ অবহিত করে সেনাসদস্য মোতায়েনের দাবি জানান।এ সময় মতবিনিময় সভায় বক্তব্য দেন ঢাকা অঞ্চলের উপনির্বাচন কমিশনার বিশ্বাস লুত্ফর রহমান, জেলা প্রশাসক মো. সামসুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), রিটার্নিং অফিসার কমল, সহকারী রিটানিং কর্মকর্তা মোহাম্মদ বশির আহম্মেদ, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুস আলী প্রমুখ।