নির্বাচন হলে বিপুল ভোটে জিতব: মিলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, Èনির্বাচন হলে বিপুল ভোটে জিতব।' আজ বৃহস্পতিবার দুপুরে চঁাদপুরের আদালতে তিনটি মামলায় হাজিরা দিতে এসে সাংবাদিকদের মিলন জানান, নির্বাচন কমিশনের উচিত দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থী হিসেবে তঁাকে নির্বাচিত ঘোষণা করা। মিলনের আইনজীবী এ এন এম মাইনুল ইসলাম প্রথম আলোকে জানান, কচুয়া উপজেলায় কড়ইয়া গ্রামের কামাল গাজীর গত ১৮ আগস্ট, জাহাঙ্গীর হোসেনের গত ১৪ জুন ও তাহেরা বেগমের গত ২২ জুন দায়ের করা তিনটি মামলায় মিলন হাজিরা দিতে আসেন। নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নেতা মহীউদ্দীন খান আলমগীর চঁাদপুর-১ (কচুয়া) আসনে এক লাখ সাত হাজার ৪৬১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। তঁার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপির এহছানুল হক মিলন। তিনি পেয়েছিলেন ৮০ হাজার ৮৭২ ভোট। উলে্লখ্য, জরুরি বিধিমালার আওতায় অবৈধ সম্পদ অর্জনের দুর্নীতির মামলায় ১৩ বছর সাজা হওয়ায় রিটার্নিং কর্মকর্তা ২০০৮ সালের ৩ ডিসেম্বর মহীউদ্দীন খান আলমগীরের মনোনয়নপত্র বাতিল করেন। এর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনে আপিল করলে ওই বছরের ৮ ডিসেম্বর তা খারিজ হয়। এরপর তিনি হাইকোর্টে রিট আবেদন করলে একই বছরের ১৫ ডিসেম্বর তাও খারিজ হয়। হাইকোর্টের ওই আদেশ ওই বছরের ১৮ ডিসেম্বর স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সেই সঙ্গে লিভ টু আপিল দায়ের করতে বলেন। হাইকোর্টের আদেশ স্থগিত থাকায় মহীউদ্দীন খান নির্বাচনে অংশ নেন। তঁার আপিলের ওপর শুনানি শেষে গত ১৫ জুলাই রায় দেন আপিল বিভাগ। মহীউদ্দীন খানের মনোনয়নপত্র বাতিলের নির্বাচন কমিশনের সদ্ধিান্ত বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।