নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে মুলতবি প্রস্তাব প্রত্যাহার বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক মুলতবি প্রস্তাবটি প্রত্যাহার করে নিয়েছে বিএনপি। আজ সোমবার বিকেলে বিএনপির সংসদীয় দলের বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক সাংবাদিকদের এ কথা জানান।এর আগে ‘নির্বাচনকালীন সরকারব্যবস্থা নিয়ে আলোচনা’ শীর্ষক মুলতবি প্রস্তাবটি স্পিকারের কার্যালয়ে জমা দিয়েছিল বিএনপি। সাংসদ মাহবুবউদ্দিন খোকন প্রস্তাবটি দিয়েছিলেন। এদিকে প্রায় এক বছর তিন মাস (১৫ মাস) পর জাতীয় সংসদের অধিবেশনে যোগ দিয়েছে বিরোধী দল বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়া দলীয় সাংসদদের নিয়ে সংসদ অধিবেশনে যোগ দেন। এর আগে আজ বিকেল চারটার দিকে তিনি সংসদে বিরোধীদলীয় নেতার সভাকক্ষে বৈঠকে করেন। বিরোধী দলের সাংসদদের ওই বৈঠকে জামায়াতে ইসলামীর হামিদুর রহমান আযাদও ছিলেন। বিকেল সাড়ে পাঁচটায় জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হয়। গত বছরের ২০ মার্চ বিরোধী দলের নেতা খালেদা জিয়া সংসদে যান।