নির্বাচনী অঙ্গীকার পূরণে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের নির্বাচনী অঙ্গীকার পূরণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘গণতন্ত্র রক্ষায় সুশাসন প্রতিষ্ঠা: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান। জনতার প্রত্যাশা নামের সংগঠন এর আয়োজন করে।ওবায়দুল কাদের বলেন, ‘গ্যাস, বিদ্যুত্, পানি, কর্মসংস্থান ও আইনশৃঙ্খলাসহ বিভিন্ন সমস্যার সমাধানে ঐক্যবদ্ধ শক্তির বিকল্প নেই। টিমওয়ার্কের মাধ্যমে কাজ করলে আমরা অবশ্যই নির্বাচনী অঙ্গীকার পূরণে সফল হব।’ সুশাসন ছাড়া দেশে টেকসই উন্নয়ন সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ির নিষ্পত্তি রাজপথে করা হবে বলে বিএনপির নেতা মওদুদ আহমদের বক্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। তিনি প্রশ্ন রাখেন, ‘বিচারাধীন বিষয় নিয়ে রাজপথে আন্দোলনের হুমকি প্রদান কি আদালত অবমাননা নয়?’ তিনি অভিযোগ করেন, ‘গত ২২ মাসে ১৬৯ দিন সংসদ বসলেও বিরোধী দল মাত্র ৪৪ দিন এবং খালেদা জিয়া মাত্র পাঁচ দিন যোগ দিয়েছেন।’ —বাসস