নির্বাচনী ফোন!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন উপলক্ষে অনেক চেয়ারম্যান পদপ্রার্থী তাঁদের কর্মী-সমর্থকদের মধ্যে মুঠোফোন বিলি করছেন বলে অভিযোগ উঠেছে। উপজেলা সদরের কয়েকজন ব্যবসায়ী জানিয়েছেন, চেয়ারম্যান প্রার্থী ও তাঁদের ঘনিষ্ঠজনেরা প্রতিদিন গড়ে তিন-চারটি দেড়-দুই হাজার টাকা মূল্যের মুঠোফোন কিনে নিচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা সদরের শিশুপার্ক চত্বর এলাকার এক ব্যবসায়ী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ইলেকশনের সুযোগে মোবাইল ফোনসেট আর সিমের বেচাকিনি বাড়ি গেছে।’ ৭ জুন উপজেলার ছয়টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি