নির্বাচনী বিধি লঙ্ঘন, সাভারে ৭ যানবাহনকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার সাভার উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের দিনে অনুমতি ছাড়া যানবাহন চালানোর দায়ে সাতটি যানবাহনকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আকরান এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।জরিমানা করা যানবাহনগুলো হলো—দুটি মোটরসাইকেল, একটি প্রাইভেটকার, তিনটি কাভার্ড ভ্যান ও একটি সিএনজিচালিত অটোরিকশা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক আজিজুল হায়দার জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে এসব যানবাহনকে অর্থদণ্ড করা হয়।উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আজ সকাল আটটা থেকে ভোট গ্রহণ চলছে।